ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কাশিয়ানীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে সেনাসদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  5:36 PM

news image

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মাজড়া নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম মো. ইমরান হোসেন (২০)। তার পিতার নাম মানিক মোল্লা। তিনি ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান,

সেনাসদস্য ইমরান মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম