ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির ‘আত্মহত্যা’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  11:05 AM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে ফাঁস নিয়ে গোলাম মোস্তাফা (৩১) নামের এক ফাঁসির আসামি ‘আত্মহত্যা করেছেন’। মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর ফাঁস নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে একই দিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন, মাদারীপুর জেলার শিবচর থানার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১)। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন,

মঙ্গলবার (৭ জুন) বিকেলে বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় ট্রাউজারের দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গোলাম মোস্তফা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই বন্দি ও কয়েদি তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, তার রুমমেটদের কাছে জানতে পেরেছি, দুই সপ্তাহ আগে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস নিয়েছে। খবরটি শোনার পর মোস্তফা বেশ কিছু দিন ধরে সে হতাশায় ভুগছিল। উল্লেখ্য, রাজধানীর ডেমরা থানায় সাড়ে ৪ বছরের ও ৫ বছরের শিশু ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তাকে ২০২০ সালের ১৯ মার্চ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। পরে ২০২১ সালের জুলাই মাসে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এখানে স্থানান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম