ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  5:01 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (০১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাজতি হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার মৃত কানু মিয়ার ছেলে নেহাল উদ্দিন (৬৫)। কারাগার সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন নেহাল উদ্দিন। এ সময় তাকে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে নেহাল উদ্দিনের মৃত্যু হয়। কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় ২০২২ সালের ১১ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।   কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম