ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কাশিমপুরে ককটেল ফাটিয়ে রকেট এজেন্টের টাকা ছিনতাই আহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  2:32 PM

news image

গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকায় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের এক বিক্রয় কর্মীকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘঠেছে।  গতকাল মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ২টা সময় গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকার বাগানবাড়ী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় মোবাইল ব্যাংকিং রকেটের ওই বিক্রয় কর্মী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোনাবাড়ীর এক ক্লিনিকে ভর্তি করা হয়। ছিনতাইয়ের স্বীকার ওই ব্যক্তির নাম সাহেদ (২৫) তিনি কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। সাহেদের সহকর্মী লিটন বলেন, হাতীমারা কলেজের সামনে থেকে কোনাবাড়ী আসার উদ্দেশ্যে অটো ভ্যানে উঠি। এসময় অপরিচিত আরো দুইজন একই অটো ভ্যানে উঠে। বাগানবাড়ীর কাছাকাছি আসলে সামনে এবং পিছন থেকে দুই মোটরসাইকেল এসে অটো ভ্যানকে চাপ দিয়ে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করলে আমি দৌড়ে পালিয়ে যাই । তিনি আরও বলেন, সাহেদের স্বাস্থ্য ভালো থাকায় ভ্যান থেকে নামতে পারেনি। পরে তার কাছে থাকা ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায় । রকেট এজেন্টের সুপারভাইজার সোহেল রানা বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে কোনাবাড়ীর ক্লিনিকে ভর্তি করি। এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করার কাজ চলছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম