ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

কাল মানবাধিকার দিবসে মানববন্ধন করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৩,  10:45 AM

news image

আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠনকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও এদিন কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করা হবে। রাজধানীতে রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে।

মানবাধিকার দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানবপ্রাচীর তৈরি করবে মায়ের ডাক নামক সংগঠন। গুম, ক্রসফায়ার ও কারা নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।  সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের উদ্যোগে মানববন্ধন হবে। সকাল সাড়ে ১০টায় তোপখানা রোড শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আলোচনাসভার আয়োজন করেছে। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার মানবাধিকার দিবসে রাজধানীতে তারা শোভাযাত্রা ও সমাবেশ করবে। রবিবার সকাল ১০টায় বিএনপি সমর্থক সম্মিলিত পেশাজীবী পরিষদও মানববন্ধন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম