ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

কাল থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২২,  9:34 PM

news image

রাজশাহী বিভাগে ১০ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি ঘোষণা করে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়ক পরিবহন আইন -২০১৮ সংশোধন করা, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, ভটভটি, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা,

জ্বালানি তেল ও যন্ত্রাংশের মূল্য হ্রাস করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে জটিলতা নিরসন করাসহ ১০ দফা দাবি। জানা গেছে, গত ২৬  নভেম্বর রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক- শ্রমিক পরিষদের যৌথ সভা রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে নাটোরে অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ নভেম্বর দুপুর পর্যন্ত এ দাবিগুলোর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় পরিবহন ব্যবসা ধ্বংসের হাত থেকে রক্ষায় এমন কর্মসূচি দিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগের সব জেলায় যাত্রীবাহী ও পণ্য পরিবহনের বাস-ট্রাক চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। ধর্মঘট চলাকালে প্রশাসনের পক্ষ থেকে যদি আলোচনার সাড়া পাওয়া যায় তবে আলোচনা শেষে পরবর্তী করনীয় জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম