ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কাল থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:09 PM

news image

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন ব্যাংক ও পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মত অর্থাৎ সকাল ১০টায় শুরু থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে। অন্যদিকে ছুটি শেষে রোববার থেকে সাধারণ সময়ের মতোই ব্যাংকগুলোতে লেনদেন চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম