ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

কালোবাজারী করে ট্রেনের টিকিট বিক্রি: র‌্যাব অভিযানের পর নির্বিঘ্নে টিকেট পাচ্ছে সর্বসাধারণ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  8:36 PM

news image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩ এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে র‌্যাব-৩।  প্রতি ঈদকে সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে সক্রিয় হয়ে উঠে টিকেট কালোবাজারী প্রতারক চক্র। ঈদে ঘরে ফিরতে ইচ্ছুক মানুষ ট্রেনের টিকিট পাচ্ছিল না সহজে। ঈদের এক সপ্তাহ আগে লাইনে দাঁড়িয়েও সোনার হরিণ বনে যাওয়া টিকিট মিলছিল না সর্বসাধারণের।

পাবেই বা কীভাবে, শর্ষেতেই যে ভূত। যারাই থাকেন টিকিট বিক্রির দায়িত্বে সেই তাদের হাত দরে হাজার হাজার টিকিট কালোবাজারিরা আগে কিনে নেন যাতে করে বিড়ম্বনায় পড়তে হয় নাড়ীর টানে বাড়ি ফেরা সাধারন মানুষ গুলোর। সাম্প্রপিক সময়ে র‌্যাব-৩ অভিযোগ পায় যে ঈদকে সামনে রেখে দৌড়াত্ম বাড়ছে কমলাপুর রেলস্টেশন কালোবাজারী করে ট্রেন টিকেট বিক্রয়ের প্রতারক চক্রদের। তারাই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই সোমবার র‌্যাব-৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিট ফটোকপি করে চড়াদামে (১২ থেকে ১৩ হাজার টাকায়) বিক্রি করছিলেন প্রতারক চক্রটি। উক্ত প্রতারক চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে আটক করার পর কমলাপুর রেলওয়ের টিকিট নির্বিঘেœ পাচ্ছে সর্বসাধারণ যা র‌্যাব-৩ এর একটি উল্লেখযোগ্য অর্জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম