ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

কালের সাক্ষী মানচিত্রে ঠাঁয় মনু রেল স্টেশন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২,  2:04 PM

news image

ট্রেন আসার ঘণ্টা এখন আর বাজে না ! নদীতে ভাসে না সারি সারি পণ্যবাহী নৌকা। নেই কুলি, দিন মজুর যাত্রীদের হাল্লা চিৎকার। মৌলভীবাজার জেলার ব্যবসা-বানিজ্যের প্রাণকেন্দ্র তথা  ট্রানজিট পয়েন্ট মনু রেলওয়ে স্টেশন এখন নীরব নিস্তব্ধ। কালের স্বাক্ষী পরিত্যক্ত এই রেলওয়ে স্টেশনটি এখন  বিলুপ্তির পথে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট - আখাউড়া  সেকশনে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে মনু রেলওয়ে স্টেশনের অবস্থান। পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা  মনু নদী। দুই পাশে বৃহত্তর সিলেটের কি পয়েন্ট মনু ও পলক নদীর রেলওয়ে ব্রিজ। রেলওয়ে স্টেশনকে ঘিরে গড়ে উঠা শতাব্দীর প্রাচীন মনুবাজার। তথ্যানুসন্ধানে জানা যায় পাশে শমসেরনগর ও টিলাগাও রেলওয়ে স্টেশন থাকার পরও শুধু নৌপথে পণ্যপরিবহনের জন্য স্থাপিত হয় মনু রেলওয়ে স্টেশন।   সরজমিন  কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশনে  গেলে দেখা যায় শতাব্দীর প্রাচীন এই রেলওয়ে স্টেশনটি এখন রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তি ।

নেই ভীড় বাট্টা কোলাহল। স্টেশন  মাস্টার,বুকিং ক্লার্ক পাইটম্যানের বসার ঘর এবং যাত্রী বিশ্রামাগারটি তালাবদ্ধ। দীর্ঘদিন জনমানবের পদচিহ্ন না  পড়ার  চিত্র স্পষ্ট। পাশেই রেলওয়ের বিশাল গুদামঘর। বন্য বাহ ওয়াগন  নিয়ে যাওয়ার জন্য নির্মিত প্রায় এক কিলোমিটার আলাদা রেললাইনও এখন পরিত্যক্ত । মনু বাজারের  প্রবীণ বেকারি ব্যবসায়ী কছদ্দর আলী জানালেন, এই রেলওয়ে স্টেশনকে ঘিরে আমার ব্যবসার বয়স ৪৫-৫০ বছর হয়ে গেছে । ১৯৮২-৮৩ সালেও মালামাল নিয়ে যাওয়ার জন্য স্টেশন লাগুয়া  নদীর ঘাটে প্রতিদিন শতাধিক নৌকা দাঁড়ানো থাকতো। একসময় ঢাকা ভৈরব চাঁদপুর  চট্টগ্রাম থেকে তেল চিনি পেয়াজ রসুন  বাসনকোসনসহ বিভিন্ন পণ্যদ্রব্য এখানে নামানো হতো। পরে এসব পন্যদ্রব্য মনু ও কুশিয়ারা নদী হয়ে মৌলভীবাজার  শেরপুর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের  নবীগঞ্জ আজমিরীগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হতো। যে কারণে এই রেলওয়ে স্টেশনে আসতেন শত শত যাত্রী ব্যবসায়ী। স্টেশনের নিকটবর্তী মাথাবপুর গ্রামের প্রবীণ নাগরিক হাজী আকবর আলী জানান, এমন এক সময় ছিলো এই স্টেশনে কাজ করে শত শত শ্রমিক দিন মজুর পরিবার জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ২০১৭ সালে আকস্মিকভাবে রেলওয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। এখন ঢাকাগামী সুরমা মেইল, চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনসহ অনেক লোকাল ট্রেন এখানে  যাত্রাবিরতি দেয়। যাত্রীরাও  উঠানামা করেন। কিন্তু স্টেশনঘর বন্ধ থাকায় টিকেট কাটা যায় না। এতে একদিকে রেলওয়ে বিভাগ যেমন লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে,ঠিক তেমনি  যাত্রীরাও বিনা টিকেটে ট্রেনে উঠে নানা বিড়ম্বনার শিকার হন। এমনকি  স্টেশন বন্ধ হয়ে  যাওয়ায়  শতাব্দীর প্রাচীন মনু  বাজারটিও এখন বিলুপ্তির পথে।

এলাকার সমাজসেবক সুন্দর আলী জানান, স্টেশনটি চালু করার দাবিতে আমরা ২০১৭ -২০ সাল পর্যন্ত কয়েকবার বিভিন্ন কর্মসূচি পালন করেছি। রেলওয়ে কর্তৃপক্ষ  একজন স্টেশন মাস্টার দেওয়ার আশ্বাস দিলেও  এখনো তা  চালু করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম