ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি

কালীগঞ্জে প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা

#

০৮ সেপ্টেম্বর, ২০২২,  9:16 PM

news image

তৈয়বুর রহমান: গাজীপুরের কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও  মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলার তুমলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান। তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গোমেজের সভাপতিত্ত্বে এতে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর মিয়া বাক্কু, নাগরী ইউনিয়ন ফোরামের সভাপতি দিলীপ বণিক, কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় নরবাট শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার, কারিতাস আরএইচডিপি প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শারীরিক প্রতিবন্ধী শ্যামল পিউরিফিকেশন ও নৃত্য পরিবেশন করেন বাক ও শ্রবন প্রতিবন্ধী আতুশী ক্যাথরিন। এ সময় প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম