ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কালীগঞ্জে নিখোঁজ রিচার্ড ও শুভর সন্ধান চায় পরিবার

#

তৈয়বুর রহমান

২৬ জানুয়ারি, ২০২২,  12:49 PM

news image

গাজীপুরের কালীগঞ্জ থেকে রিচার্ড সরেন ও শুভ সরেন নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়তে যায় ওই দুই শিশু। পরে স্কুল ছুটি হওয়ার পরও তারা আর বাড়ি ফিরেনি। উপলোর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করে তাদের অভিভাবকরা। নিখোঁজ সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম ইমন। নিখোঁজ শিশু রিচার্ড দিনাজপুরের ফুলবাড়ী থানার কামাল ডাংগা এলাকার শিব নগর গ্রামের বাবু লাল সরেনের ছেলে।

সে মূলগাঁও এলাকার সাইরাইজ কিন্ডার গার্টেন স্কুলে প্লে গ্রুপে পড়ে। শুভ জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দইল মিসনপাড়া গ্রামের ইলিয়াস সরেনের ছেলে। সেই একই স্কুলে ৩য় শ্রেণিতে পড়ে। তারা দুজনই মায়ের সাথে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তাদের মা স্থানীয় প্রাণ-আরএফএল কারখানায় কাজ করেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়তে যায় ওই দুই শিশু। পরে স্কুল ছুটি হওয়ার পরও তারা আর বাড়ি ফিরেনি। পরে তাদের পরিবারের লোকজন বিভিন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরী করেন তাদের অভিভাবকরা।  তিনি আরো বলেন, রিচার্ড সরেনের বয়স ৫ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি, চুল মাঝারি কালো, পড়নে লিল রংয়ের গেঞ্জি ও পায়ে আকাশী স্যান্ডেল এবং শুভ সরেনের বয়স ৮ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি, চুল মাঝারি কালো, পড়নে কালো রংয়ের সুইটার ও পায়ে হলুদ স্যান্ডেল। দুজনের সন্ধান পেলে কালীগঞ্জ থানায় ০১৩২০০৯২৪৮০ যোগাযোগের অনুরোধ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম