ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  2:57 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুজন নারী শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর গ্রামের কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)।

তারা দুজনই হামীম গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, সকালে ওই দুই নারী শ্রমিক কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা সুরমা মেইল ট্রেন খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন খঞ্জনা এলাকায় রেলওয়ের সিগনালের খুঁটির পাশে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম