ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২,  12:50 PM

news image

ঢাকা-সিলেট রেললাইনে গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা স্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি দূরে গিয়ে পড়ে। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম