ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিপদ কাটানোর দোয়া পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা

#

২০ জুন, ২০২৬,  1:14 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার (২০জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান কারখানায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  অসুস্থ শ্রমিকদের অভিযোগ-

পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল এবং পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। তবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শ্রমিক হাসপাতালে আসায় চিকিৎসা সেবা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, পানি পরীক্ষা জন্য ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু আজকে আবার শ্রমিকরা অসুস্থ হয়েছে। বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কারখানার কর্তৃপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৮তারিখ বৃহস্পতিবার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম