ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কালিয়াকৈরে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৩,  4:41 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল, জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম