ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা বিজয়ী হয়েছি কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়: নাহিদ ইসলাম ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর সিইসির শপথ পড়ানোর বিষয়ে যা বললেন ইসি আনোয়ারুল

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সফু সভাপতি, বাচ্চু সম্পাদক নির্বাচিত নির্বাচিত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২২,  12:14 PM

news image

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটিতে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সফু ও বাচ্চু প্যানেলের ১৩ টি পদের ১৩ জন। গতকাল বিকাল ৫টায়  কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন- ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু'র স্বাক্ষরীত চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সভাপতি শেখ সাইফুল বারী সফু(দৈনিক জন্মভূমি ও ভোরের ডাক) সহ সভাপতি,শেখ আনোয়ার হোসেন (দৈনিক অনির্বাণ) সহ সভাপতি, বাবলা আহমেদ(দৈনিক নওয়াপাড়া) সাধারণ সম্পাদক, সুকুমার দাশ বাচ্চু (দৈনিক পূর্বাঞ্চল ও ভোরের কাগজ) সহ সাধারণ সম্পাদক, এম হাফিজুর রহমান শিমুল (দৈনিক যুগের বার্তা ও ভোরের পাতা)কোষাধ্যক্ষ, কাজী মুজাহিদুল ইসলাম তরুন (দৈনিক ঢাকা প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু (দৈনিক কালের চিত্র)তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু(দৈনিক দৃষ্টিপাত) দপ্তর  সম্পাদক, মীর জাহাঙ্গীর হোসেন , (দৈনিক বিজনেস বাংলাদেশ)কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, (দৈনিক কাফেলা)কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম ফারুক হোসেন,(দৈনিক কালের চিত্র) কার্য নির্বাহী কমিটির সদস্য সেলিম শাহারিয়ার(দৈনিক আমার খবর) ও কার্য নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ উজ্জ্বল (দৈনিক সোনালী বার্তা)। উল্লেখ্য যে কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র  মোতাবেক, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। সোমবার ( ১৮ জুলাই) বিকাল ৫ টায় নির্বাচন কমিশন কর্তৃক নোটিশ বোর্ডে দেওয়া হয় চুড়ান্ত ভোটার তালিকা ও নির্বাচনের তফসিল।  নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৬ আগষ্ট-২০২২ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এলক্ষে মনোনয়ন পত্র ক্রয় ও জমা ২১ জুলাই হতে ২৩ শে জুলাই, ২৪ শে জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৫ শে জুলাই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও একইদিনে শুনানী, ২৬ শে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও  চুড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হবে এই মর্মে তফসিল ঘোষনা করা হলেও ১৩ টি পদের বিপরীতে ১৩ টি মনোনয়নপত্র জমা পড়ে। অন্য কেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় উল্লেখিতদের বিজয়ী ঘোষনা করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সহকারী নির্বাচন কমিশনার ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল লতিফ মোড়ল এবং কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচন কমিশনের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম