ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কালাইয়ে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  6:50 PM

news image

জয়পুরহাটের কালাইয়ে মোহসীন আলী নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।  খবর পেয়ে বুধবার সকালে পুলিশ উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমাম মোহসীন আলী কালাই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসেবে আরবি পড়াতেন। মঙ্গলবার বিকালেও প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম