ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কারো প্রেসক্রিপশনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  3:06 PM

news image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। রোববার (২ জুলাই) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা সবার কথা শুনছি। কথা শুনব, কথা বিনিময় হবে এবং পরামর্শও নেব। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বাংলাদেশে অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশে বিরোধী দলের ব্যর্থতার সীমা নেই। শুনেছি তারা ৩৬ দল মিলে একদফা আন্দোলন করবে। সেটি এখনও শুরু হয়নি। শুরু হতে হতে কত দল এখান থেকে কেটে পড়ে, কত দল শেষ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয়। আমরা খবর পেয়েছি ৩৬ পার্টির মধ্যে ক্ষমতার ভাগাভাগিতে কে কি পাবে তা নিয়ে দরকষাকষি চলছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবরা নির্বাচনে ব্যর্থ। বলা হয়েছিল ১০ ডিসেম্বর দেশ দখল করা হবে। ১১ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার হাতে দেশ থাকবে এমন অনেক লাগাম ছাড়া কথা তারা অনেকবার বলেছেন। এটিই হলো বাস্তবতা। বাংলাদেশে এমন একটি সরকার বর্তমানে রয়েছে, যারা কিছু লুকাচ্ছে না। বাংলাদেশে কেউ খাদ্যের অভাবে মারা যাচ্ছে না। অথচ জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, তখন রংপুরে অভাবের তাড়নায় ২০০ নারী পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছেন। এ ধরনের দৃশ্যপট এখনও দেখা দেয়নি। আমরা সচেতন আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম