ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালে সেমিনার অনুষ্ঠিত

#

১৬ জুন, ২০২২,  10:43 PM

news image

ক্যাপসনঃ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বৃহষ্পতিবার (১৬ জুন) বরিশালে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট অংশীজনদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে বৃহষ্পতিবার (১৬ জুন) বিকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে ৩২৯ টি টিএসসি স্থাপন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন। মুখ্য আলোচক ছিলেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ ইসরাইল হোসেন। সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব ও এর প্রসার নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম