ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কারওয়ান বাজার মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  6:37 PM

news image

৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনে নামা কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দেয় পুলিশ। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সার্ক ফোয়ারা এলাকায় অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এরমধ্যে সেখানে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়। মালয়েশিয়া যেতে না পারা এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি তারা। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত যেন তাদের অর্থ ফেরত দেওয়া হয়। এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমাদের একেকজনের পরিবারের এমন অবস্থা যে, তারা এখন বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন এখান থেকে শাহবাগ যাব এবং সেখানে অবস্থান নেব। তবুও আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো। এর আগে, আজ সকাল ৯টা থেকে তারা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম