ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  2:30 PM

news image

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে। এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম