ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২২,  3:10 PM

news image

রাজধানীর তুরাগ কামারপাড়া ভাঙারি কারখানায় বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় বাকি ২ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।এরআগে, গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে শনিবার দিবাগত রাতেই মারা যায় দগ্ধ আলম, গাজী মাজহারুল ইসলাম, নুর হোসেন। আর রোববার দিবাগত রাতে মারা যায় মিজানুর। সোমবার রাতে মারা যায় রিকশাচালক মাসুম মিয়া ও মঙ্গলবার সকালে মারা গেলেন আল আমিন। দগ্ধ বাকি ২ জন হলেন- রিকশাচালক শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩০)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম