ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কামারপাড়ায় গোডাউনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  12:03 PM

news image

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে একটি হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দগ্ধ আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩২)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৮০ শতাংশ দগ্ধ শফিকুল রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এর আগে ৭০ শতাংশ দগ্ধ আল-আমিনও মঙ্গলবার মারা যান। বাচ্চু মিয়া জানান,

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮০ শতাংশ দগ্ধ রাহাদ আলীর ছেলে মাসুম আলী (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার রাত দেড়টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ মিজান মারা যান বলে জানান বাচ্চু মিয়া। গত রোববার একই হাসপাতালে গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) ও মো. নুর হোসেন (৬০) মারা যান। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আট জন আহত হয়। হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, এ ঘটনায় একমাত্র জীবিত মো. শাহিন (২৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম