ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  5:56 PM

news image

রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেটকাটা রমজান (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টা মধ্যে মুসলিম নগর ৭ নম্বর গলি এলাকায় কে বা কারা রমজানকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার। নিহতের বাবার নাম মৃত আব্দুর রশিদ। রমজান ওই ৭ নম্বর গলি এলাকায় থাকতেন। তার নামে মাদকসহ একাধিক মামলা আছে। এ ঘটনা কারা ঘটিয়েছে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম