ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

কাপ্তান বাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  11:52 AM

news image

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে ওয়ারী থানার কাপ্তান বাজার রমনা বিল্ডিং এলাকায় একটি মুরগির দোকানে (৩০ নম্বর) মুরগি ড্রেসিং করার সময় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন। জুয়েল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মো. ইদু মিয়ার সন্তান। বর্তমানে কাপ্তান বাজার রমনা বিল্ডিংয়ের পঞ্চম তলায় থাকতেন।

সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নিহতের চাচাতো ভাই আমির হোসেন জানান, জুয়েল কাপ্তান বাজারের রমনা বিল্ডিংয়ের ৩০ নম্বর মুরগির ড্রেসিংয়ের দোকানে কাজ করতেন। ওই দোকানে ভোর চারটার দিকে মুরগি ড্রেসিং করতে গেলে ড্রেসিং মেশিনে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় পড়ে থাকলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম