ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

কাপ্তাইয়ে বণ্য হাতির আক্রমনে এক নারীর মর্মান্তিক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২২,  1:52 PM

news image

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (২০ বুধবার) রাতে  সাড়ে নয়টা  সময় এ ঘটনা  ঘটে। বলে জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। এদিকে অজ্ঞাত মহিলা হাতির আক্রমনে নিহত হওয়ার সংবাদ পাওয়া সাথে সাথে  রাত ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মহিলার মরদেহটি  উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসে।

পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান,  কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। জীপতলী সংযোগ সড়কের ৭ আর ই ব্যাটালিয়নের ট্রি জংশন পোস্ট হতে জীবতলীর দিকে মাউচ্ছাঘোনা নামক স্থানে রাস্তার পার্শ্ববর্তী এলাকায়  মানসিক ভারসাম্যহীন এই মহিলা এ সময় হাতির সামনে পড়লে হাতি তাকে আক্রমন করলে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন মহিলার  মরদেহ, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহত মহিলার জানাজার ব্যবস্থা করা পর মরদেহটি  দাফন করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম