ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে পারিবারিক মিলনমেলা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  9:47 PM

news image

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য, নান্দনিক ও আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দরদরিয়া গ্রামের বাড়ি আঙ্গিনায় শনিবার দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও বনভোজনে সাংবাদিকদের আমন্ত্রণে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান অংশগ্রহন করেন।

কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, মহসীন খান বকুল, সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমূখ। মিলনমেলা ও বনভোজনে প্রধান আকর্ষণ সাংবাদিকদের স্ত্রী, পুত্র ও কন্যাদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে খেলা এবং লাকি লটারী কুপন ড্র অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান ও অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম