ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

কাপাসিয়া পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  9:08 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি দুপুরে কাপাসিয়া মডেল ও কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠান হয়। কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান,কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্টাক্টর ড.একেএম ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষা অফিসার জুবায়ের আলম, এসএম ফাতেমা, সানজিদা আমিন, প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু, সাবেক সভাপতি কামরুন নাহার রিনা, সহকারী শিক্ষক এনামুল হক, সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমুখ। তাছাড়া কাপাসিয়া হরিমুন্জুরী প্রাথমিক বিদ্যালয়,ফুলবাড়িয়া সরকার প্রাথমিক বিদ্যালয়,চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘাগটিয়ায় চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজলীদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ  উপজেলার সকল বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম