ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাপাসিয়া কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  12:22 PM

news image

গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন কার্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী  কলেজ হলরুমে বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান, রাষ্টবিজ্ঞান, সমাজকর্ম ও ব্যবস্থাপনা চার বিভাগের বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ সভাপতি ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাপাসিয়া ডিগ্রি কলেজ (কেডিসি’র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনে।

  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভণিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কলেজের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের প্রতিনিধি রেজাউর রহমান লস্কর মিঠু, এসএম সোলায়মান, গভণিং বডির দাতা সদস্য মাহবুবুল আলম মোড়ল, হিতৈশী সদস্য মোহাম্মদ আলী, ডাক্তার প্রতিনিধি ডাঃ এসকে বনিক, অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন কাজল, বাবু দুলাল চন্দ্র বনিক, শিক্ষক প্রতিনিধি শামীম আহমেদ, শরিফুল আলম আকন্দ, সাহেরা পারভীন। আরো উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈকত সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, সমাজকর্মের লুবনা ও তমা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে হিসাববিজ্ঞান বিভাগ থেকে বক্তব্য রাখেন সোয়াইব হোসেন, ব্যবস্থাপনা থেকে সাব্বির হোসেন, রাষ্টবিজ্ঞান থেকে রাফিদ শিমুল ও সমাজকর্ম থেকে লুবনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম