ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কাপাসিয়ায় ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২,  12:40 PM

news image

ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’ করার প্রতিপক্ষের হামলায় গাজীপুরের কাপাসিয়ায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও চার জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ। কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষ বাধে। এসময় ছুরি ও দেশিয় অস্ত্রের এলোপাতারি আঘাতে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের কজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম হোসেন (১৮) ও ফারুক হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন।  নিহত নাঈম হোসেন দক্ষিণগাঁও চড়পাড়া এলাকার মৃত আলম হোসেনের এবং ফারুক হোসেন একই গ্রামের আলম হোসেনের ছেলে।  অন্যান্য আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  রোববার সকালে চিকিৎসাধী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত রবিনের (১৬) মৃত্যু হয়। সে দক্ষিণগাঁও চড়পাড়া গ্রামের হিরণ মিয়ার ছেলে।  আহতরা হলেন- দক্ষিণ গাঁও গ্রামের নয়ন সরকারের ছেলে রাব্বি (১৪), মির্জা নগর গ্রামের ইসমাইলের ছেলে হৃদয় (১৪), মামুর্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফাহিম ও চর আলী নগর গ্রামের জাহিদ হোসেন (২৮)। ওসি এ.এফ.এম নাসিম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার মোস্তফার ছেলে বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার রফিক মিয়ার ছেলে ফয়সালকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  সূত্র : দৈনিক সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম