ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

কাপাসিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা

#

০৩ জানুয়ারি, ২০২৩,  3:36 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: শৈত প্রবাহের মাঝে গ্রামের হাজার মানুষ ভীড়ে জমিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে। গতকাল সেমাবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়ার বেলাশী ফাযিল মাদরাসা সংলগ্নে বিশাল পতিত জমিতে এ দৌড় প্রতিযোগিতা হয়।  খেলায় ঘোড়ার বড় দল, মাঝারি দল ও ছোট দলের প্রতিযোগিতা হয়। বড় দলে টাঙ্গাইলের আবুল হোসেন ঘোড়া প্রথম, মাঝারি দলে পাঁচুয়ার সোহানী, ছোট দলে গাজীপুরের শাহজালাল প্রথম পুরস্কার পায়। ঘোড়ার সোয়ারি ছিলো বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুরা।  দ্বিতীয় স্থান অর্জনকারি ফ্রেস বাংলার ঘোড়ার সাবেক মালিক জব্বার বলেন, ফ্রেস বাংলা খুব ভালো ঘোড়া। এ ঘোড়ার দৌড় মানুষকে চমক দেখায়।  প্রতিযোগিতায় আয়োজক কমিটির মতিউর রহমান মতি ও মুনজুর মোর্শেদ বলেন, প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করি। করোনার পর এবার মানুষের সমাগম খুব বেশি। কাপাসিয়া ছাড়াও টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগজ্ঞ, ময়মনসিংহ, ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার নারী পরুষসহ হাজার হাজার দর্শণার্থী প্রতিযোগিতা দেখতে এসেছে। দূরপাল্লার বাস, পিকআপ, নসিমন ও ট্রাকে করে তাদের আসদে দেখা গেছে।  নাম প্রকাশে অনিচ্ছুকঘৌড় সোয়ারী বলেন, আমার খুব ভালো লাগে ঘোড়া দৌড়াইতে।  আমি ছোট বেলা থেকেই সোয়ারির কাজ করছি।  স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী, আ’লীগ নেতা মিজানুর রহমান প্রধান, সোহরাব হোসেন মোল্লা, মোস্তফা সিকদার বাদল, বাদল মোল্লা, আল আমীন শেখ, আবুল কাশেম সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীরা খেলা উপভোগ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম