ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  9:17 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু বকর মিয়া মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর ) দুপুরে কাপাসিয়া থানার মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। ওসি মোঃ আবু বকর মিয়া গত ৭ অক্টোবর কাপাসিয়া থানায় যোগদান করেন । এর আগে তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত ছিলেন । কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু বকর মিয়া, পুলিশ পরিদর্শক তদন্ত এসএম আজিজুর রহমান,এসআই সামসুল হক সুমন,সাংবাদিক সনজীব কুমার দাস,সাইফুল ইসলাম শাহীন,নূরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন, শাকিল হাসান,আকরাম হোসেন রিপন,আকরাম হোসাইন হিরন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জাতীয় সংসদ নির্বাচন,শারদীয় দূর্গাপূজা, যানজট ও গরু চুরির সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। ওসি মোঃ আবু বকর মিয়া সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম