ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

কাপাসিয়ায় ঘরের দেয়াল ধসে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  5:00 PM

news image

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার দিঘধা গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. নাঈম হোসেন (২৯)। আহত হন তারই ছোট ভাই মো. নাদিম। জানা গেছে, দিঘধা গ্রামের কাচারি মোড় এলাকায় নাঈমদের দুটি মাটির ঘর। এক ঘরে বাবা-মা অন্য ঘরে থাকতেন দুই ভাই। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে তারা ওই ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়ে নাঈম। ভাগ্যক্রমে বেঁচে যায় নাদিম। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে নাঈমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় নাদিমকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, এ খবর পেয়ে রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে যাই। এ সময় নাদিম একটি বড় মাটির খণ্ডের নিচে চাপা পড়ে ছিল। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম