ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

কাপাসিয়ায় সেমি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২২,  1:01 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাদক মুক্ত সমাজ গড়ুন খেলাধুলায় অংশগ্রহণ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে  স্বাধীনতা ক্লাব ও পাঠাগার আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুনামেন্ট ২০২২ সিজন টু  এর ২ য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর ) বিকেলে কাপাসিয়া উপজেলা বাঘিয়া স্বাধীনতা মাঠের এই সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ফুটবল খেলায় অংশগ্রহণ করেন দূর্গাপুর ফুটবল একাদশ বনাম পলাশ ফুটবল একাদশ নরসিংদী । টুনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও তরগাঁও সামাজিক সংঘের সভাপতি মানবতার ফেরিওয়ালা মোঃ বাবু শেখের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হামিদুল হক ।পতাকার উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন।উদ্বোধক ছিলেন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট মোঃ মারুফ হোসেন ।

পৃষ্ঠপোষক ছিলেন ফুটন্ত মাল্টিমিডিয়া কিন্ডারগার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম হোসেন, পর্তুগাল প্রবাসী বাদল সিকদার,সুমন বর্মন। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল , যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল সরকার , ,কাপাসিয়া উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান , সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা, স্কাউট লিডার আওলাদ হোসেন চৌধুরী নয়ন, ইউপি সদস্য জয়নাল আবেদিন , আমজাদ হোসেন , স্বাধীনতা ক্লাবের আহ্বায়ক নজরুল খাঁন , টুনামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বারেক খান ,স্বাধীনতা ক্লাবের সদস্য , শামসুল হক ,সিরাজ সিকদার সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ , পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ  ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ , শিক্ষক বৃন্দ এলাকাবাসী , সহ হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় দূর্গাপুর ফুটবল একাদশ ৩- ০ গোলে  পলাশ ফুটবল একাদশকে পরাজিত করে দূর্গাপুর ফুটবল একাদশ বিজয় হন । আগামী ১৬ ডিসেম্বর টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম