ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

কাপাসিয়ায় সুফলভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া ও প্রদর্শনীর উপকরণ বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২১,  8:20 PM

news image

গাজীপুর কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্যাকেজ ভিত্তিক অনুদানের ভেড়া বিতরণ করা হয়েছে । শনিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠী  ৬০ জন পরিবারের প্রত্যেকের মাঝে দুইটি করে সর্বমোট ১২০ টি ভেড়া  বিতরণ করা হয় ।

এছাড়া ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট (এন এ টি পি ) আওতায় সিআইজি ২৩ জন খামারিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া এবং সিআইজি খামারিদের মাঝে প্রদর্শনীর বিভিন্ন উপকরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম উকিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম