ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৩,  9:51 PM

news image

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এবং কাপাসিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার এর আয়োজনে "শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালির মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড, মোঃ আমানত হোসেন খান ,উপজেলা সহকারী কমিশনার( ভূমি )নাজমুল হুসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সালাম, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম