ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের বিদেশগামী কর্মীদের জন্য সুখবর ২০২৫ সালে হামের টিকা পায়নি ৪৪% শিশু যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৮ মার্চ, ২০২২,  11:05 AM

news image

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার ৭ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার( ভূমি )রুবাইয়া ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম