ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাপাসিয়ায় বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২০ মে, ২০২২,  9:14 PM

news image

কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২০ মে বিকেলে) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও বক্তব্য রাখেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ । উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকির, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ , উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল, সহ-সভাপতি আনোয়ার সাদেক জামান,  সদস্য মোঃ দুলাল হোসেন শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহণ করেন বরুন উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল  বনাম লোহাদী উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম