ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কাপাসিয়ায় ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:01 PM

news image

ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশান আয়োজনে ফরাজী সুপার লীগ ফাইনাল খেলা কাপাসিয়া উপজেলা খিরাটি এ কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে আমেরিকা প্রবাসী জাকির হোসেন ফরাজী অর্থায়নে এ অনুষ্ঠান হয়। ফরাজী সুপার লীগ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় চর সন্মাসিয়া সোনালী ক্লাবকে ৭ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন ডা. শামসসদ্দিন মেমোরিয়াল একাডেমি নিউ স্টার কামাওগাঁও ক্রিকেট একাদশ। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।  অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা হিরন, উপজেলা আওয়ামী লীগ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক পিন্টু, ফাইন্যান্সশিয়াল পরিচালক আবু তৈয়ব ফরাজী, অপারেশন পরিচালক রাকিব উল্লাহ, রাজনৈতিক উপদেষ্ঠা আবু কালাম আজাদ,  সোস্যাল মিডিয়া পরিচালক দিদার মিয়া, জনসংযোগ পরিচালক আশিকুল ইসলাম আশিক, টিম এন্ড ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম আশীক, সোস্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর শাহরিযার ইসলাম রিফাত প্রমুখ।  ফরাজী ফাউন্ডেশান চেয়ারম্যান জাকির ফারজী জানান, মাদকমুক্ত ও মরণব্যাধি নেশার ছোবল থেকে উঠতি বয়সের তরুনদের ফিরিয়ে আনতে গঠন করা হয়েছে ফরাজী সুপার লীগ। খেলা ধূলা ও সুস্থ থারার বিনোদনের মাধ্যমে একমাত্র তরুনদের মাদকের ছোবল থেকে দূরে রাখা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম