ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

কাপাসিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  9:18 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য ও  উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদের বালুর মাঠে এ প্রদর্শনী হয় ।

উপজেলা নিবার্হী অফিসার ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য এবং প্রদর্শনী পরিদর্শন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রুবাইয়া ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ ,এল ডি ডি পির প্রকল্পের কর্মকর্তা ডাঃ শারমিন সুলতানা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন । প্রদর্শনীতে ৫০ টি স্টলে বিভিন্ন উন্নত জাতের  গাভী , বাছুর, ছাগল, ভেড়া, কবুতর, মুরগি, ঘোড়া, প্রাণিসম্পদের আধুনিক যন্ত্রপাতি, দই, মিষ্টি ,দুধ, ঘি, মাখন ,ঘাস নিয়ে খামারিরা প্রদর্শনীতে অংশ নেন । অংশগ্রহণকারী প্রত্যেক খামারিদের মাঝে সনদ ও তিন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম