ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

কাপাসিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২,  3:11 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং  কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে । মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ কোহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড, মোঃ আমানত হোসেন খান।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নার্গিস আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমা, কাপাসিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আওসাদ মিয়া, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ,রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সিকদার ,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধির, সুশীলসমাজ, এনজিও প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি বৃন্দ । কর্মশালায় ঝুঁকিহ্রাস, সতর্কীকরণ, হুঁশিয়ারি দুর্যোগকালীন সাড়াদান, পূর্ণবাসন ইউনিয়ন কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম