ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ স্মরণে সাংস্কৃতিক উৎসব

#

১১ অক্টোবর, ২০২৩,  9:11 PM

news image

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কাপাসিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহীদ তাজউদ্দীন আহমদ স্মরণে সাংস্কৃতিক  উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে কাপাসিয়া উপজেলা দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাজউদ্দীন আহমদ স্মরণে পুতুল নাচ, এক্রোবেটিক্স ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম ,কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী, জেলা কালচারাল অফিসার শারমিন জাহান ,কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার রমিতা  ইসলাম,জনতা ব্যাংক পি এল সি কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং দর্শনার্থীরা উপস্থিতি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম