ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপাসিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  9:44 PM

news image

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সাংবাদিক নূরুল আমীন সিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম