ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপাসিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

#

৩০ অক্টোবর, ২০২২,  9:01 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করেছেন কাপাসিয়া থানা পুলিশ। কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে শনিবার ( ২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া থানা সামনে থেকে র‌্যালী শুরু হয়ে সদরে বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি থানার গিয়ে শেষ হয়।পরে থানার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ( ওসি )এ এফ এম নাসিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কবির, সাধারণ সম্পাদক ও রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লার হিরন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, গাজীপুর আন্তঃ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, কার্যনির্বাহী সভাপতি এসএম মাসুদ রানা, কোষাধ্যক্ষ শামীম ফকির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কাপাসিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম