ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপাসিয়ায় এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদ বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:27 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃ‌তি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা ৫ম ও ৮ম শ্রেণি পর্যন্ত মেধা বিকাশ বৃত্তিপ্রাপ্ত ২০২১ ট্যালেন্টপুল, সাধারণ বিশেষ তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সনদ বিতরণ করা হয়েছে । শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।ট্যালেন্টপুল ১৫ জন, সাধারণ ৪৫ জন,বিশেষ ৫৮ জন সহ মোট ১১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং মেধা বিকাশ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ‌ । এসময় উপস্থিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ - সভাপতি কবি আফিয়া সুলতানা রুবি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির শিমুল,সাংগঠনিক সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক  সালাহ উদ্দিন পাঠান, টোক মানবতার ঘরের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাছাড়া এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কবি আফিয়া সুলতানা রুবির লেখা" অনুরাগের পদাবলী" বই এর মোড়ক উন্মোচন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম