ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কাপাসিয়ায় এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবিকাশ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:31 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃ‌তি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা ৫ম ও ৮ম শ্রেণি শিক্ষার্থীদের মেধা বিকাশ বৃ‌ত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।  শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ট্যালেন্টপুল বৃত্তি  ১৫ জন, সাধারণ বৃত্তি ৪৫ জন , বিশেষ বৃত্তি  ৫৮ জন সহ মোট ১১৮ জন বৃত্তি পেয়েছেন । গত ২৪ ডিসেম্বরে এ বৃত্তি পরীক্ষায অনুষ্ঠিত হয়। এতে ৫ ম ,৮ম শ্রেণীর ১৬৯ শিক্ষা প্রতিষ্ঠানের ৭০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। 

এই সংগঠন ১৩ বছর যাবত সমাজের বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান প্রধান,শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ - সভাপতি কবি আফিয়া সুলতানা রুবি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির শিমুল,সাংগঠনিক সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক  সালাহ উদ্দিন পাঠান, লোহাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহসিন উদ্দিন সরকার, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, পরীক্ষা নিয়ন্ত্রক ও লোহাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার শেখ, পরীক্ষা কমিটির কো- অর্ডিনেটর মো. আব্দুল কাদির, মো. নুরুল হক বিএসসি, হল সুপারভাইজার ও মানবতার ঘরের প্রধান মোঃ মোমতাজ উদ্দিন প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম