ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩ আগের নিয়মে চলছে না বিশ্ব: জার্মান চ্যান্সেলর মার্জ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত ইংলিশ প্রিমিয়ার লিগে ফের ইতিহাস ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের

কাপাসিয়ায় উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২,  8:43 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা  হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ দুপুর) উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় কমিটির মাসিক সভা হয়। সভায় আশ্রায়ন প্রকল্পের গৃহনির্মাণ ঘর মনিটরিং, কাপাসিয়া বাজারের মহিলা কর্নার, কিন্ডারগার্ডেন, বালু ও লাল মাটি কাটা, ট্রলি, গজারি গাছ কাটা, সহ উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কোহিনুর রহমান, উপজেলা (ভারপ্রাপ্ত )শিক্ষা অফিসার মোঃ আনসার উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিলুফা বেগম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের আনোয়ার পারভেজ,টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল,বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের এম এ ওহাব খান খোকা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম