ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কান উৎসবে এমার ফটোশুটে মৌমাছি বিভ্রাট

#

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২৫,  11:14 AM

news image

‘এডিংটন’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে লাল গালিচায় হাজির হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। সহশিল্পীদের নিয়ে স্টোন যখন রেড কার্পেটে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ান, তখন বাঁধে বিপত্তি। একটি মৌমাছি স্টোনের মুখের সামনে দিয়ে বারবার ঘুরতে থাকে। হাত দিয়ে তাড়িয়ে, ফুঁ দিয়ে উড়িয়েও যে মৌমাছিকে সহজে সেখান থেকে সরানো যায়নি। কানে স্টোন ও মৌমাছি বিভ্রাটের এই খবর ও ছবি এসেছে পেইজ সিক্সে। ছবি তোলার জন্য সহ-অভিনেতা পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারের মাঝে দাঁড়িয়েছিলেন হলিউডি অভিনেত্রী এমা স্টোন। হঠাৎ করে অভিনেত্রীর মাথার ওপর উড়তে থাকে মৌমাছি। একটু ভয় পেয়ে পিছিয়ে যান স্টোন। ঠিক নাকের সামনে মৌমাছির ওড়াউড়িতে বিব্রত হয়ে যান স্টোন। নায়িকার অবস্থা দেখে এসময় বেশ মজা নেন পেদ্রো প্যাসকল। মৌমাছির দিকে ফুঁ দিয়ে সেটিকে সরিয়ে দিতে চেষ্টা করেন অস্টিন বাটলার। কিন্তু বেয়াড়া মৌমাছিটিকে কেউই স্টোনের সামনে থেকে সরাতে পারেননি।  কানের লালগালিচায় এমা স্টোন পরেছিলেন সাদা ও হালকা গোলাপি রঙা পোশাকে। অ্যারি অ্যাস্টার পরিচালিত ‘এডিংটন’ সিনেমার গল্প এগিয়েছে নিউ মেক্সিকোর একটি ছোট শহরকে ঘিরে।সিনেমটি প্রেক্ষাগৃহে আসবে ১৮ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম