ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কানে ডিভাইস, লাফ দিয়ে পালানোর চেষ্টা চাকরিপ্রার্থী পরীক্ষার্থীর

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩,  9:02 PM

news image

রাজধানীর খিলগাঁও স্কুল এন্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছে এক চাকরিপ্রার্থী পরীক্ষার্থীর। আহত তারেক মাহমুদ জুয়েলকে (২৯) চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে এবং পরীক্ষা খারাপ হওয়ায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।শনিবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকে অবস্থিত এই স্কুলে এই ঘটনা ঘটে। জুয়েলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। খিলগাঁও স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, আজ তাদের স্কুলটিতে বস্ত্র অধিদপ্তরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ছিলো। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। চলে ১১টা পর্যন্ত। স্কুলটির ৩ নম্বর ভবনের ৩য় তলায় আসন ছিলো জুয়েল নামে ওই যুবকের। বেলা ১০টা ৫০মিনিটে সে তার কক্ষের আসন থেকে বের হয়ে ৩য় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সহকারি শিক্ষক আরো জানান, তার কানে ডিভাইস লাগানো ছিল। এটি ধরা পড়ার পর তাকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবে এমন সময় সে পালানোর জন্য তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেনদ্রনাথ বিশ্বাস জানান, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই স্কুল থেকে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান এবং পায়ের এক্স-রে করানো হয়েছে। বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি জানান, ধারণা করা হচ্ছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে হওয়ায় এবংপরীক্ষা খারাপ হওয়ার কারণে হতাশা থেকে সে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে। তবে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তার বড় ভাই সোলাইমান আলী জানান, গ্রামে কৃষি কাজ করে জুয়েল। বস্ত্র অধিদপ্তরে ল্যাবরেটরি এ্যাসিস্ট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছে। জুয়েলের ফোন থেকেই তিনি খবর পান, ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছে সে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে দেখতে পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম