ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কানায় কানায় পরিপূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  11:59 AM

news image

নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠ।রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।জনসভা উপলক্ষে ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে নেতাকর্মীদের ঢলে জনসভাস্থল পরিপূর্ণ হয়ে গেছে। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে গোটা নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার কাজ করছেন বিপুল সংখ্যক সদস্য। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের বছরটাকে নির্বাচনী বছর হিসেবেই ধরা হয়। সেই অর্থে এটা নির্বাচনী জনসভা। আর প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাই আগামী নির্বাচনের জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে কথাই তিনি দলীয় নেতাকর্মীদের বলবেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, রাজশাহীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পয়েন্টেই নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম